আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরানের কোম্পানিগুলো বিশ্বের ৩০টি দেশে সাড়ে ৬০০ কোটি ডলার মূল্যের পানি ও বিদ্যুৎ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। ইরানের জ্বালানী মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
ইরানি কোম্পানিগুলো পানি ও বিদ্যুতের ৯০টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসবের মধ্যে সিরিয়ায় রয়েছে ২৬টি প্রকল্প। এই প্রকল্পগুলোর মূল্য ৬৬ কোটি ৬০ লাখ ডলার।
ইরানের জ্বালানী মন্ত্রণালয়ের প্রকৌশল সেবা ও রপ্তানি ব্যুরোর প্রধান বাহরাম নেজামোলমোলকি এইসব তথ্য দিয়েছেন। সম্প্রতি সিরিয়ার বিদ্যুৎ মন্ত্রী তার দেশের বিদ্যুৎ উৎপাদন শিল্পে সহযোগিতা জোরদার ও ইরানি কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে ইরান সফর করেছেন।#